বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির জাহিদ সভাপতি, সম্পাদক রবিউল
ছবি: সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে জাহিদ হোসেন সভাপতি ও রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দিনভর নির্বাচন শেষে ববির টিএসসিতে ববিসাসের নিজ কার্যালয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সোহেল রানা।
৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি নাজমুস সাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, দপ্তর সম্পাদক এনামুল হোসেন, কোশাধ্যক্ষ মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ জাইফ। কার্যনির্বাহী সদস্যরা হলেন, সাইফুল ইসলাম হৃদয় ও নাফিস মোহাম্মদ মিকাইল।
নির্বাচন কমিশনার ছিলেন, সংগঠনের সদ্য সাবেক তিন নেতা জাকির হোসেন, ইলিয়াস হোসেন ও ইমদাদুল ইসলাম।
নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেছেন, ববির উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রসিদ। এছাড়া ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ববি শাখার নেতারা উপস্থিত ছিলেন।