তেহরানে এআই সংক্রান্ত প্রথম যৌথ দলিল অনুমোদন করবে ইসলামী দেশগুলো
ছবি: সংগৃহীত
ইসলামিক দেশগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত প্রথম বহুপাক্ষিক দলিল অনুমোদিত হওয়ার কথা রয়েছে। ১৮ থেকে ২০ মে তেহরানে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি-১৫) সংলাপ প্ল্যাটফর্মের দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের যৌথ দলিল অনুমোদন করা হবে। ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী হোসেইন সিমাই-সারফ এই তথ্য জানান।
মন্ত্রী জানান, এই প্ল্যাটফর্মের লক্ষ্য বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নেতৃস্থানীয় ইসলামী দেশগুলির সক্ষমতা কাজে লাগিয়ে মুসলিম দেশ ও সমাজের মুখোমুখি প্রধান বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং উচ্চশিক্ষার চ্যালেঞ্জ মোকাবেলা করা। খবর ইসনার
রোববার ওআইসি-১৫ সদস্য রাষ্ট্রগুলির রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এই কর্মকর্তা এই মন্তব্য করেন।
ইসলামি দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান-
ওয়েব অব সায়েন্স-এর তথ্য অনুযায়ী, ইসলামি দেশগুলোর মধ্যে নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তিতে (১৭,৪৫৮টি প্রকাশনা) এবং মাল্টি-এজেন্ট সিস্টেমে (৩৫১টি প্রকাশনা) ইরান প্রথম অবস্থানে রয়েছে।
বিশ্বব্যাপী নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তিতে ইরানের অবস্থান ৬ষ্ঠ এবং মাল্টি-এজেন্ট সিস্টেমে ১২তম।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং, এবং রোবোটিক্সে ইসলামি দেশগুলোর মধ্যে ইরান দ্বিতীয় স্থান দখল করেছে।
এই প্রতিবেদনে ২০০৪ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ বছরের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, গত দশ বছরে থ্রিডি প্রিন্টিং সংক্রান্ত ৬০৬টি প্রকাশনার মাধ্যমে ইসলামি দেশগুলোর মধ্যে ইরান দ্বিতীয় স্থান অর্জন করেছে।
এই অংশের তথ্য ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত সংগ্রহ করা হয়েছে।
বিশ্বব্যাপী থ্রিডি প্রিন্টিং সংক্রান্ত প্রকাশনায় ইরানের অবস্থান ২২তম, জানিয়েছে ইরনার প্রতিবেদন। সূত্র: তেহরান টাইমস।