কুপ্রস্তাবে রাজি না হলে ধারাবাহিক থেকে বাদ দেওয়ার হুমকি

কুপ্রস্তাবে রাজি না হলে ধারাবাহিক থেকে বাদ দেওয়ার হুমকি

ছবি: সংগৃহীত

কয়েক বছর ধরেই মি টু মুভমেন্ট নিয়ে সরব বিনোদন দুনিয়ার নারীরা। হলিউড থেকে বলিউড হয়ে টলিউডেও লেগেছে এর ঢেউ। অভিনেত্রীদের অনেকেই নিজেদের যৌন হেনস্তার ঘটনা প্রকাশ করেছেন। এবার তালিকায় নাম উঠল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসুর।  

পর্দায় দাপুটে চরিত্রে দেখা গেলেও তিনিই প্রযোজকের সঙ্গে রাত কাতানোর প্রসাতাবে ভয়ে কুকড়ে গিয়েছিলেন। শুটিং চলাকালীন ভয়ে গ্রীনরুমের দরজা বন্ধ করে বসে থাকতেন। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এ সাক্ষাৎকারে বলেছেন অঞ্জনা। 

তার কথায়, 'রামকৃষ্ণ ও সারদা সিরিয়ালে যখন সুযোগ পাই, কাজ পাকা পাওয়ার পর ওই ধারাবাহিকের এক্সিকিউটিভ প্রযোজক আমায় ফোন করেছিলেন। তিনি বলেছিলেন তাঁর সঙ্গে রাত না কাটালে আমি নাকি সেই ধারাবাহিক থেকে বাদ পড়ব।' 

তবে অভিনেত্রী সাফ জানিয়ে দেন তিনি এটা পারবেন না। প্রয়োজনে তাঁরা তাঁকে বাদ দিতে পারেন। যদিও তেমন কিছু ঘটেনি। সেই ধারাবাহিকের জন্য তাঁকে পরিচালক নির্বাচন করেছিলেন। যদিও আতঙ্কে থাকতেন অঞ্জনা। 

সেই স্মৃতি হাতড়ে বলেন, 'ওঁকে ফোনে জবাব দেওয়ার পর গোটা রাত ছেলেকে জড়িয়ে কেঁদেছিলাম। ওই লোকটার ভয়ে গ্রিনরুমে সারাক্ষণ দরজা বন্ধ করে থাকতাম। ওঁর কোনো কাজ আমি করিনি। তবে অনেক পর কারও সঙ্গে রাত না কাটিয়ে যে টলিউডে কাজ করা যায় সেটা বোঝাতে ওঁর একটি বিজ্ঞাপনে দ্বিগুণ টাকা নিয়ে কাজ করেছিলাম।'

অঞ্জনা জানান ওই বিজ্ঞাপনের অর্থ সমস্ত শরীরে বিছিয়ে ঘুমিয়েছিলেন। শুধু মাত্র অতীতের সেই স্মৃতি ভুলতে। মানসিক শান্তি পেতে।