নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ

নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ

ফাইল ছবি

রাষ্ট্রের অন্য সব ক্ষেত্রের মতো সংস্কার চলছে ক্রীড়াঙ্গনেও। সেই ধারাবাহিকতায় এবার নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ। 

‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন’-নামের নতুন এই সংগঠন মূলত জাতীয়তাবাদী ঘরানার সংগঠকদের সমন্বয়ে গঠিত।

আজ বেলা ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।