সকালের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

সকালের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ফাইল ছবি

দেশের রংপুর ও দিনাজপুর অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (৫ মে) সকাল ৯টার মধ্যে এই ঝড়ের আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা বা ঝড়ো হাওয়া আসতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে রংপুর ও দিনাজপুর অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। স্থানীয় মানুষদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।