ঝিনাইদহে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক ২

ঝিনাইদহে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক ২

ছবিঃ সংগৃহীত।

ঝিনাইদহের কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার বাদুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো-যশোর জেলার চৌগাছা উপজেলার বাগপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আবু জেহেল ওরফে বাবু (৫৪) এবং কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩৬)। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজুর রহমান নির্দেশনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সকালে এসআই জাকারিয়া মাসুদের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার বারোবাজারের বাদুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিল মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।