ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার (৯ মে) রাত সোয়া ১০টায় এ ঘটনা ঘটে।

বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান।

তিনি জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। বগিটির চাকা খুলে উল্টে গেছে। এতে করে ঢাকা-চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারি ট্রেন আসার জন্য খবর দেওয়া হয়েছে।