নেত্রকোনায় ছাত্রদলের সভাপতি অনিক সাধারণ সম্পাদক শামীম

নেত্রকোনায় ছাত্রদলের সভাপতি অনিক সাধারণ সম্পাদক শামীম

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি হলেন অনিক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম। 

বৃহস্পতিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে জেলা ছাত্রদলের নয় সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

নেত্রকোনা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি অনিক মাহবুব চৌধুরী কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম জিপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকশেদুল আলম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু ও আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান দোলন, প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদকের পদমর্যাদা) আশরাফুল ইসলাম খান পাঠান প্রান্ত।

নবগঠিত নয় সদস্যবিশিষ্ট নতুন কমিটির সদস্যদের আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।