নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িত লিটন ওরফে লিটাকে (৩০) আড়াইহাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

শনিবার (১৭ মে) সন্ধ্যায় আড়াইহাজার থানাধীন পায়রা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিটন ওরফে লিটা সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, ভুক্তভোগীর স্বামী স্ত্রীকে নিয়ে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় ভাড়া থাকতেন। একই এলাকায় বসবাস করতেন তার আত্মীয় লিটন। আত্মীয়তার সম্পর্ককে কাজে লাগিয়ে লিটন ভিকটিমকে কুপ্রস্তাব দিতেন এবং ভয়ভীতি প্রদর্শন করতেন।

গত ১৪ মে ভোরে ভিকটিমের স্বামী নাস্তা আনতে বাইরে গেলে লিটন টিনের চাল উঁচিয়ে ঘরে প্রবেশ করে ভিকটিমকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব-১১ এর একটি চৌকস দল তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে লিটনকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।