কিশোরগঞ্জে ছাত্র হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে ছাত্র হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড

ফাইল ছবি

কিশোরগঞ্জে ছাত্র হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা আক্তার স্বর্ণা আজ মঙ্গলবার দুপুরে এই রায় প্রদান করেন। 
প্রদত্ত সাজা ফাঁসির মাধ্যমে কার্যকর করার নির্দেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত তিন আসামির মধ্যে দুজন পলাতক ছিলেন।
সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের মো. সুমন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার দৌলতদিয়া গ্রামের সেলিনা বেগম ও একই জেলার সোনারামপুর গ্রামের শোভা প্রকাশ। এরমধ্যে সেলিনা বেগম ছাড়া বাকি দুই আসামি পলাতক রয়েছেন। রায়ে আসামিদের সকলকেই মৃত্যৃদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা করে জরিমানার ধার্য করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৬ জানুয়ারি রাতে ভৈরব হাজী আসমত কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আলীকে আসামিরা পরস্পর যোগসাজশে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। ঘটনার পরদিন নিহত মোহাম্মদ আলীর পিতা শামসউদ্দিন বাদী হয়ে ভৈরব থানায় একটি হত্যা মামলা দয়ের করেন।