‘প্রধান উপদেষ্টা থাকবেন, আমাদের টিম রাজপথে থাকবে জুলাইকে বাঁচাতে’

‘প্রধান উপদেষ্টা থাকবেন, আমাদের টিম রাজপথে থাকবে জুলাইকে বাঁচাতে’

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘পদত্যাগের গুঞ্জন’ যখন ‘টক অব দ্যা কান্ট্রিতে’ পরিণত হয়েছে, ঠিক সে সময় জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে ঘোষণা এসেছে, প্রধান উপদেষ্টা নিজ পদে থাকবেন। কোথাও যাবেন না। 

শুক্রবার (২৩ মে) ‘The Red July Productions’ নামের জুলাই যোদ্ধাদের একটি ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এক পোস্টে বলা হয়, ‘প্রধান উপদেষ্টা থাকবেন। তবে আগামীকাল থেকে আমাদের টিম রাজপথে থাকবে জুলাইকে বাঁচাতে।’

পোস্টের কমেন্ট বক্সে আরও জানানো হয়, ঢাকার রাজপথের যোদ্ধারা রেডি থাইকেন আমরা আসতেছি রাজপথে জুলাইকে বাঁচাতে। এই সপ্তাহ থেকে আমরা ঢাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে জুলাইয়ের ডকুমেন্টারি প্রদর্শন করব।

ইতোমধ্যে এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে নেটিজনরা নানা ধরনের মন্তব্য করেছেন।

এম জুলফিকার হোসাইন নামে একজন লিখেছেন, ছাত্র ভাই‌দের বল‌ছি আমরা সাধারণ জনতা আপনা‌দের সঙ্গেই আছি।

মোহাম্মদ মুজাহিদুল ইসলাম খান লিখেছেন, জুলাই ঐক্য শক্তিশালী করতে হবে।

লিওন বাবু লিখেছেন, ইনশাআল্লাহ।

মাহমুদ করিম নামে আরেকজন লিখেছেন, সঙ্গে আছি।