বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ছবি : প্রতীকি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা সুলতানপুর ইউনিয়নের রাধিকা এলাকার বিদ্যুৎস্পৃষ্টে হয়ে লব মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। 
জানা যায়, সকালে পাশের বাড়ীতে বিদ্যুতিক কাজ করার সময় লিটন বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালেরর মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাকিল চিকিৎসা নিতে আসা লিটন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন