৬০০ কোটি টাকার বন্ড ছাড়বে শাহজালাল ইসলামী ব্যাংক

৬০০ কোটি টাকার বন্ড ছাড়বে শাহজালাল ইসলামী ব্যাংক

ফাইল ছবি

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ‘এসজেআইবিপিএলসি চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ড’ নামে ৬০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাসেল-৩ অনুযায়ী টায়ার-২ ক্যাপিটাল শক্তিশালী করার জন্য প্রাইভেট প্লেসমেন্টে এ বন্ড ইস্যু করা হবে।

বৃহস্পতিবার (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পর্ষদ বন্ড ইস্যুর মাধ্যমে ৬০০ কোটি টাকা সংগ্রহ করতে চায়, যা নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন সাপেক্ষে ইস্যু করা হবে।

সাত বছর মেয়াদি এ বন্ডের বৈশিষ্ট্য হবে—ফুললি রিডিমঅ্যাবল, আনসিকিউরড, নন-কানভার্টেবল ও ফ্লোটিং রেট।