সেনাবাহিনীর অভিযানে ৩ সহযোগীসহ চরমপন্থি নেতা লিপটন গ্রেপ্তার
ফাইল ছবি
কুষ্টিয়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী, চরমপন্থী নেতা জাহাঙ্গীর কবির লিপটনকে ৩ সহযোগী ও অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (৬ জুন) সকালের দিকে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কুষ্টিয়া সেনাক্যাম্পে নিয়েআসা হয়।
এ সময় বিদেশি ৬টি পিস্তল, একটি শর্ট গান এবং বেশকিছু গুলিসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- দুর্বাচারা গ্রামের আজিজুর রহমানের ছেলে লিপটন, আ. মজিদের ছেলে সনেট, রেন্টু হোসেনের ছেলে রাকিব হোসেন ও জহির হোসেনের ছেলে লিটন হোসেন।
নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজে যোগ দেওয়া জাহাঙ্গীর কবির লিপটন দক্ষিণ পশ্চিম অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি অপহরনসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও দীর্ঘদিন ধরে র্যাবের সোর্স হিসেবে এলাকায় পরিচিত লিপটন।
চরমপন্থী জগতে কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর এসব অঞ্চলের মানুষের কাছে লিপটন আলোচিত নাম। অস্ত্রসস্ত্রসহ তাকে পুলিশের কাছে সোপর্দ করা হবে।