এনসিপির কেন্দ্রীয় সদস্য মানিককে শোকজ

এনসিপির কেন্দ্রীয় সদস্য মানিককে শোকজ

ফাইল ছবি

এনসিপির কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। মঙ্গলবার (১০ জুন) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ দেওয়া হয়।

শোকজ লেটারে তাকে বলা হয়, সোমবার (৯ জুন) চট্টগ্রাম জেলার আনোয়ার উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আপনার একটি আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে। আপনার এমন বক্তব্য জনপরিসরে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং পার্টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে।

এমতাবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল-আমিনের নিকট আগামী তিন দিনের মধ্যে লিখিত আকারে প্রেরণ করার জন্য এতদ্বারা নির্দেশনা দেওয়া হলো।