কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইলেকট্রিশিয়ানের

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইলেকট্রিশিয়ানের

প্রতিকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মো. মাইনউদ্দিন (৪৫) নামের এক ইলেকট্রিশিয়ান মারা গেছেন। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের বাঘারপুষ্করণী গ্রামের আলী মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১২ জুন) মৃতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন।

স্থানীয় সূত্র জানায়, মাইনউদ্দিন দীর্ঘদিন যাবৎ ইলেকট্রিশিয়ানের কাজ করে আসছেন। বৃহস্পতিবার নিজ ঘরে ফ্রিজের বৈদ্যুতিক সংযোগে সমস্যা দেখা দিলে ত্রুটি সারানোর চেষ্টাকালে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত মাইনউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, মাইনউদ্দিনকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।