অতিরিক্ত ডিটক্স ওয়াটার পান করলে কী কী ক্ষতি হতে পারে?

অতিরিক্ত ডিটক্স ওয়াটার পান করলে কী কী ক্ষতি হতে পারে?

ছবিঃ সংগৃহীত

ওজন কমানোর জন্য ডিটক্স ডায়েট বা ডিটক্স ড্রিঙ্কস অনেকেরই প্রিয়। ডিটক্স ওয়াটার শরীরের হাইড্রেশন বজায় রাখে এবং টক্সিন বের করতে সহায়তা করে। তবে ডিটক্স ডায়েট ও ডিটক্স ড্রিঙ্কস অত্যাধিক পরিমাণে খাওয়া একদমই স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়। একটানা এগুলো খেলে শরীরের নানা সমস্যা দেখা দিতে পারে।

চলুন, জেনে নিই অতিরিক্ত ডিটক্স ডায়েট ও ড্রিঙ্কস খাওয়া আপনার শরীরে ক্ষতিকর হতে পারে।

ভিটামিন ও মিনারেলসের অভাব

অতিরিক্ত ডিটক্স ড্রিঙ্কস খেলে শরীরের প্রয়োজনীয় ভিটামিন, খনিজের অভাব দেখা দিতে পারে। এর ফলে শরীর দুর্বল হয়ে পড়বে এবং ইমিউন সিস্টেমের শক্তি কমে যাবে। নিয়মিত ডিটক্স ওয়াটার খাওয়ার ফলে এসব গুরুত্বপূর্ণ উপকরণের অভাব হতে পারে, যা শরীরের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটায়।

কিডনির উপর চাপ

ডিটক্স ওয়াটার বা ড্রিংকস বেশি খেলে শরীরে অতিরিক্ত ফ্লুইড জমতে পারে, যা কিডনির উপর চাপ সৃষ্টি করে। অতিরিক্ত ফ্লুইডের কারণে কিডনি সমস্যা, এমনকি কিডনি ফেলিওরের ঝুঁকি বাড়তে পারে। তাই নিয়মিত ডিটক্স ড্রিংকস খাওয়ার সময় কিডনির স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

ক্লান্তি ও দুর্বলতা

একটানা ডিটক্স ডায়েট এবং ড্রিংকস খাওয়ার ফলে শরীরে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টসের অভাব হতে পারে।

এর ফলে ক্লান্তি, দুর্বলতা, এবং এক ধরনের ঝিমানো ভাব দেখা দিতে পারে। এই অবস্থা শরীরকে আরও দুর্বল করে তোলে, যা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে।

স্বাভাবিক খাবারের অভাব

ডিটক্স ড্রিংকস বা ওয়াটার খাওয়ার ফলে যদি অন্য প্রয়োজনীয় খাবারের প্রতি নজর কমে যায়, তাহলে শরীর বিভিন্ন পুষ্টির অভাবে ভুগতে পারে। শুধুমাত্র ডিটক্স ডায়েট অনুসরণ করলে আপনার শরীর সঠিক পুষ্টি থেকে বঞ্চিত হতে পারে, যা পরবর্তীতে অন্যান্য স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে।

পরামর্শ

ডিটক্স ওয়াটার বা ডিটক্স ড্রিংকস মাঝেমধ্যে পান করুন, তবে এগুলিকে দৈনন্দিন অভ্যাসে পরিণত না করে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন।

বাড়িতে সহজেই শসা, পাতিলেবু, বিটনুন দিয়ে ডিটক্স ড্রিংক তৈরি করা যায়, তবে এর পরিমাণ ও ব্যবহারে সতর্ক থাকতে হবে।

সূত্র: এবিপি বাংলা