যশোরে যানবাহনের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কড়া নজরদারি
সংগৃহীত
যশোর প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে যশোরে যানবাহন চলাচল ও যাত্রী সাধারণের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে রাখার লক্ষ্যে মোটরযানের ফিটনেস পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বিআরটিএ-এর আয়োজনে, জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায়, পুলিশ বিভাগ, পৌরসভা এবং পরিবহন মালিক শ্রমিক ইউনিয়নের যৌথ সমন্বয়ে শংকরপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষে মোটরযানের ফিটনেস পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সকল গাড়ির ফিটনেস হালনাগাদ অবস্থায় পাওয়া যায় এবং মোটরযান রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। এছাড়া যশোর-মাগুরা মহাসড়ক, আরবপুর যশোর-কুষ্টিয়া মহাসড়ক,যশোর-খুলনা মহাসড়ক সহ শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ভ্রম্যমান আদালত পরিচালনা করা হয়।
কার্যক্রম ৭ থেকে ১৪ জুন পর্যন্ত চলমান ছিলো। অভিযানে ৮ টি মামলা সহ মোট ২৫ টি জরিমানা করা হয়,জরিমানার পরিমান ৪২ হাজার ৩০০ টাকা।