কুমিল্লায় যৌথবাহিনীর অভিযান, বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযান, বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

ছবি : প্রতীকি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাপাপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, পাইপগান গুলি ও বিস্ফোরকসহ মো. আবু ওবায়েদ ওরফে শিমুল নামে এক যুবককে আটক করা হয়।

সোমবার (১৬ জুন) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক শিমুল চাপাপুর এলাকার আবদুল ওহাবের ছেলে। 

যৌথবাহিনী জানায়, সীমান্তবর্তী সদর ও সদর দক্ষিণ উপজেলার ত্রাস একাধিক হত্যা মামলার আসামি সন্ত্রাসী রেজাউলের বিশ্বস্ত সহযোগী শিমুল। তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে এমন সংবাদে সোমবার ভোরে তার বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় বাড়ি তল্লাশি করে একটি ৭ দশমিক ৬৫ মিমি পিস্তল, দুটি পাইপগান, ৩টি ককটেল, ৬ রাউন্ড শটগানের গুলি, এক রাউন্ড ৭ দশমিক ৬৫ মিমি গুলি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

যৌথবাহিনী আরও জানায়, আটক শিমুল শীর্ষ সন্ত্রাসী রেজাউলের নির্দেশে সাবেক সংসদ সদস্য বাহারের জন্য অস্ত্র সরবরাহ করতো। ৫ আগস্টের পর রেজাউল ও শিমুল মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু লোক পরিচয়ে আবারও রাজনৈতিক সহিংসতা তৈরির চেষ্টা করছিলো।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আটক শিমুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে