চট্টগ্রামে খালে গোসলে নেমে নানি-নাতনির মৃত্যু

চট্টগ্রামে খালে গোসলে নেমে নানি-নাতনির মৃত্যু

ছবি : প্রতীকি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরং খালে গোসল করতে নেমে নানি ও নাতনি পানিতে ডুবে মারা গেছেন। সোমবার (১৬ জুন) দুপুরে নিখোঁজ হওয়ার পর বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ছমুরহাট এলাকার বদিউল আলমের স্ত্রী হাসনু বেগম (৫০) এবং তার নাতনি মুনতাহা (৭)।

ফায়ার সার্ভিসের ফটিকছড়ি স্টেশনের কর্মকর্তা মো. মনির জানান, দুপুরে হাসনু বেগম তাঁর নাতনিকে নিয়ে ধুরং খালে গোসল করতে যান। গোসলের সময় মুনতাহা পানিতে ডুবে যেতে শুরু করলে তাকে বাঁচাতে গিয়ে নানিও পানিতে তলিয়ে যান। 

তিনি আরও জানান, পরে স্থানীয়দের সহায়তায় বিকেলের দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।