জেলা মৎস অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি
যশোর প্রতিনিধি: ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস অধিদপ্তরের অংশ) এর আওতায় বিভাগীয় কর্মশালা যশোরে অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে শহরের স্থানীয় একটি হোটেলে জেলা মৎস্য অফিস আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সরকার মুহাম্মদ রফিকুল আলম, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প-এর প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম সহ খুলনা বিভাগের ১০ জেলা ও উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য চাষী সহ মৎস্য অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি কর্মকর্তারা।
বক্তারা বলেন, প্রাকৃতিক দূর্যোগের অন্যতম কারন জলবায়ু পরিবর্তন। মনুষ্য সৃষ্ট সমস্যাও তৈরী হচ্ছে। ফলে এই প্রক্রিয়া জটিলতর হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরনের জন্য এই প্রকল্প গ্রহন করা হয়েছে। তারা আরও বলেন,এখনও অনেক মানুষ আছে যারা মাছ খেতে পারেনা। সকলেই যেন মাছ খেতে পারে সেদিকে লক্ষ্য দিতে হবে আমাদেরকেই। প্রকল্পের কার্যক্রম যেন সঠিক জায়গায় বাস্তবায়িত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।আমরা আয় বর্ধক হিসেবে এমন কিছু করতে চাই যেন প্রতিদিন সেখান থেকে লাভ থাকে। খুলনা বিভাগের মাত্র ৬ টি উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। মাছ চাষে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভবিষ্যতে প্রকল্প এলাকা আরও বাড়ানো হবে জানান বক্তারা।