শান্ত ও সাদমানের বিদায়ে চাপে বাংলাদেশ

শান্ত ও সাদমানের বিদায়ে চাপে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

কলম্বো টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। লাঞ্চ বিরতির পর আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। 

এই প্রতিবেদন খেলা পর্যন্ত ৩৩ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯০ রান। মুশফিকুর রহিম ৭ রান এবং লিটন কুমার দাস ৮ রানে ব্যাট করছেন।

বুধবার (২৫ জুন) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১০ বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন ওপেনার বিজয়। এতে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা।

তৃতীয় উইকেটে মুমিনুল হক সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন সাদমান ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ৩৯ বলে ২১ রান করে ক্যাচ আউট হন এই অভিজ্ঞ ব্যাটার। এরপর পিচে আসেন শান্ত। ব্যক্তিগত ৭ রান তুলতেই লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছিল টাইগাররা।

বিরতির পর দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২৮তম ওভারে শেষ বলে ক্যাচ আউট হন শান্ত। পরের ওভারে তাকে সঙ্গ দিয়ে মাঠ ছাড়েন ওপেনার সাদমান। ৯৩ বলে ৪৬ রান করেন তিনি। এতে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।