পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৮ জনকে বিএসএফের পুশ ইন

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৮ জনকে বিএসএফের পুশ ইন

ফাইল ছবি

পঞ্চগড়ে সীমান্তের ৩টি পয়েন্ট দিয়ে ১৮ জনকে পুশ ইন করেছে বিএসএফ। বুধবার (২৫ জুন) ভোরে শুকানী, টোকাপাড়া ও জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। 

বিজিবি জানায়, শুকানী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৫ জনকে পুশ ইন করা হয়।

একই সময়ে টোকাপাড়া সীমান্তে ৬ জন এবং জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে ৭ জনকে ঠেলে দেয় বিএসএফ। পরে তাদের আটক করা হয়। আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, বিএসএফের ঠেলে পাঠানো ১৮ জনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে। তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা প্রদানের চেষ্টা করছি। পরিচয় যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।