ফারিণ বাদ, দেবের বিপরীতে নতুন নায়িকা
ছবি: সংগৃহীত
‘প্রজাপতি ২’ সিনেমায় দেবের সঙ্গে জুটি বাঁধা হচ্ছে না তাসনিয়া ফারিণের। এরকম খবর আগেই এসেছিল। জানা গিয়েছিল, রাজনৈতিক অস্থিরতার কারণে পশ্চিমবঙ্গে যেতে পারছেন না অভিনেত্রী। এবার জানা গেল, ছবিটি থেকে বাদ দেওয়া হয়েছে ফারিণকে। নেওয়া হয়েছে নতুন এক নায়িকাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্যটি।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটিতে থাকছেন না ফারিণ। তার পরিবর্তে দেবের সঙ্গে জুটি বাঁধছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোর্তিময়ী কুণ্ডু। তবে এ বিষয়ে জানতে ফারিণের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি।
মডেলিং থেকে অভিনয়ে পা রেখেছেন জ্যোর্তিময়ী। এরইমধ্যে তিনি ছোট পর্দায় ‘বঁধুয়া’ ধারাবাহিকে দর্শকের নজর কেড়েছেন।
এদিকে নিজের ইনস্টাগ্রামে দেব প্রকাশ করেছেন দুটি ছবি। সেখানে দেখা গেছে অভিজিৎ সেন ও অতনু রায় চৌধুরী। পরিচালক-প্রযোজক-নায়ককে একসঙ্গে দেখে যারপরনাই মুগ্ধ দেব অনুরাগীরা। ক্যাপশনে নায়ক লিখেছেন, প্রজাপতি ২।
এদিকে ঢালিউডে বানিজ্যিকধারার সিনেমায় যাত্রা শুরু করেছেন ফারিণ। ইনসাফ দিয়ে গায়ে এঁটেছেন সফলতার তকমা। সঞ্জয় সমদ্দার পরিচালিত এ ছবিতে ফারিণের বিপরীতে দেখা গেছে শরিফুল রাজকে।