গোপালগঞ্জে সড়কে নসিমন উল্টে নিহত ১, আহত ৫
প্রতিকী ছবি
গোপালগঞ্জে যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে একজন নিহত ও অপর ৫ জন আহত হয়েছে।
বুধবার (২৫ জুন) রাত ৯টার দিকে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেড়ারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম হাফিজুর মোল্লা (৫০)। সে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, রাতে গোপালগঞ্জ শহর থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি মহেন্দ্র সদর উপজেলার উলপুর যাচ্ছিল। এসময় মাহেন্দ্রটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে মাহেন্দ্র থেকে সড়কের ওপর ছিটকে পড়ে হাফিজুর মোল্লা ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত ৫ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।