গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৮ জনকে পুশইন
ফাইল ছবি
মেহেরপুর জেলার গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারীশিশুসহ ৮ জন বাংলাদেশীকে ঠেলে (পুশিং) দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাতটার দিকে গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়া হয়।
৪৭ ব্যাটেলিয়ান কুষ্টিয়ার মিরপুরের মাধ্যমে বেলা ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলেন:
১। মো. আশরাফুল ইসলাম (৩৫), পিতা. ইসাহাক মোল্লা, গ্রাম. তেতুলিয়া, ডাক. তাজলি, থানা. কালিগঞ্জ, জেলা. সাতক্ষীরা।
২। মোছা. আবেজান (৩২), স্বামী. মো. টুটুল মোল্লা, গ্রাম. বরগাত, পোস্ট. সিংহা সোলপুর, থানা. নড়াইল, জেলা. নড়াইল।
৩। মোছা. আকলিমা আক্তার (২১), পিতা. মো. মোজাম্মেল দেওয়ানজী, গ্রাম. কান্দারচর, পোস্ট. কান্দার চর বাজার, থানা. ইসলামপুর, জেলা. জামালপুর।
৪। মোছা. নাসিমা তালুকদার (২৪) (বোবা), স্বামী. দেব্পা সরকার, জেলা. খুলনা।
দুইজন ছোট ছেলে আছে।
৫.মো. রহিম (৪)
৬.মো. রোহান (৩)
৭.মো. করে টিটু মিয়া(৪৫), পিতা. মৃত, ধনু মিয়া, গ্রাম-মুখী গ্রাম, পোস্ট-মুখী গ্রাম, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ।
উক্ত ব্যক্তির মাথায় সমস্যা কথা বলতে পারে কোনরকম।
৮. মো. আমিনুল ইসলাম ( ৩২), পিতা. মো. আব্দুল বারেক, গ্রাম. দৌলতপুর, পোস্ট. দৌলতপুর, থানা. দৌলতপুর, জেলা. খুলনা।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাতটার দিকে রংমহল সীমান্ত দিয়ে তাদেরকে ১৩৭ পিলারের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়।
তারা সীমান্ত পার হয়ে উপজেলার রংমহল গ্রামের মাঠে অবস্থান করলে গোপন সংবাদ পেয়ে রংমহল বিওপির বিজিপি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৩ ও ৪ বছর বয়সী ২ জন শিশু ৩ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে বলে জানা গেছে।
আটক বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।