হজ শেষে ফিরেছেন ৬২ হাজার ২৭২ হাজি

হজ শেষে ফিরেছেন ৬২ হাজার ২৭২ হাজি

ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬২ হাজার ২৭২ জন বাংলাদেশি হাজি। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৭ হাজার ২৬৫ জন। 

এ বছর হজ পালনে গিয়ে ৪২ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যুর কারণগুলোর মধ্যে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল প্রধান।

উল্লেখ্য, হজযাত্রা শুরু হয় গত ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় গত ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।