টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সংগৃহীত

রাজধানীর টিকাটুলিতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে ওই গোডাউনে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান। 

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কিছু জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।