১৩০ গ্রাম হেরোইনসহ মা- ছেলে আটক

১৩০ গ্রাম হেরোইনসহ মা- ছেলে আটক

ছবিঃ সংগৃহীত।

মেহেরপুরে ১৩০ গ্রাম হেরোইনসহ শিখা খাতুন (৪৫) ও তার ছেলে জাহিদকে (২৫) আটক করেছে সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার সকালে শহরের মিয়া পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক শিখা খাতুন মিয়া পাড়ার নুরুন্নবীর স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে ১৩০ গ্রাম হেরোইন, পাশাপাশি নগদ ৬২ হাজার ৮৩০ টাকা ও মাদক বিক্রির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হেরোইন বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।