সাপের কামড়ের পর ঝাড়ফুঁক, মাদরাসাছাত্রীর মৃত্যু

সাপের কামড়ের পর ঝাড়ফুঁক, মাদরাসাছাত্রীর মৃত্যু

ছবি : প্রতীকি

মাগুরার মহম্মদপুরে বিষধর সাপের কামড়ে লামিমা জাকিয়া (১৩) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। সাপে কামড়ের পর তাকে কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয় বলে জানা গেছে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রোববার উপজেলার দাতিয়াদহ গ্রামে নিজ বাড়ির বিছানায় ওই ছাত্রীকে সাপে কামড় দেয়।

মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান।

লামিমা ওই গ্রামের মামুন শেখের মেয়ে। সে বাবুখালী আদর্শ দাখিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী। 

নিহতের পারিবার জানায়, লামিমা রোববার রাতে খাবার খেয়ে তার বেডরুমে শুয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার আগেই হঠাৎ তাকে একটি সাপ কামড় দেয়। বিষয়টি সে বুঝতে পেরে চিৎকার দিলে তার বাবা-মা ও স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে মো. আবির হোসেন নামে একজন ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়। 

পরে তার অবস্থার অবনতি হলে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। তার এ অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, বিষধর সাপের কামড়ে লামিমা জাকিয়ার মৃত্যু হয়েছে