ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

মোহাম্মদপুরের বসিলা মেইন রোডে অবস্থিত আন্তর্জাতিক মানসম্পন্ন ইংলিশ মিডিয়াম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলে আজ অনুষ্ঠিত হয়েছে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক আরাবিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম। তিনি তার বক্তব্যে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ, মান ও পাঠ্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং অভিভাবক ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

প্রতিষ্ঠানটি ২০২৩ সালে “নৈতিক ও আধুনিক শিক্ষায় উৎকর্ষ” স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে। বর্তমানে এখানে ক্যামব্রিজ কারিকুলামের পাশাপাশি একটি সমন্বিত ইসলামিক পাঠ্যক্রম চালু রয়েছে, যার আওতায় রয়েছে হিফজুল কোরআন, আরবি ভাষা ও ইসলামিক স্টাডিজ।

বিশ্ববিদ্যালয় অনুমোদিত এই স্কুলে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষার্থীরা “O’ Level” ও “A’ Level” পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশে।

বিশেষ আকর্ষণ হিসেবে মসজিদে নববীর একজন প্রাক্তন শিক্ষক ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজের নেতৃত্বে পরিচালিত হচ্ছে হিফজ ও ইসলামিক সেকশন। শিক্ষার্থীরা এখানে কেবল কোরআন মুখস্থই করছে না, বরং ইসলামি মূল্যবোধে গড়ে উঠছে নৈতিকভাবে শক্তিশালী নাগরিক হিসেবে।

বিদ্যালয়ের পাঠ্যক্রমের পাশাপাশি রয়েছে কো-কারিকুলার কার্যক্রম—আর্ট ও কালচার, পাবলিক স্পিকিং, সায়েন্স ও টেকনোলজি এক্সপ্লোরেশন, নেতৃত্ব বিকাশ এবং পর্যাপ্ত খেলাধুলার সুযোগ।

বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, নৈতিকতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে শিক্ষার্থীরা গড়ে উঠবে আত্মবিশ্বাসী, দক্ষ ও দায়িত্বশীল বিশ্বনাগরিক হিসেবে।