ভারতীয় মদসহ পিকআপ জব্দ

ভারতীয় মদসহ পিকআপ জব্দ

সংগৃহীত

জামালপুরের শেরপুরে অভিযান চালিয়ে ২৬০ বোতল ভারতীয় মদসহ একটি পিকআপভ্যান জব্দ করেছে র্যাব-১৪। 

শুক্রবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম।

তিনি জানান,  শুক্রবার ভোরে শেরপুরের নালিতাবাড়ী থানারচাঁদগাঁও সীমান্তবর্তী এলাকা থেকে মদসহ পিকআপটি জব্দ করা হয়েছে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যায়। উদ্ধার মদ ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মদ ও পিকআপভ্যান নালিতাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।