আ. লীগ সরকারের বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে : অর্থ উপদেষ্টা

আ. লীগ সরকারের বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, বিগত সরকারের সময় কিছু পাওয়ার প্ল্যান্টের চুক্তি হয়েছিল। এগুলোতে অনেক অসম শর্ত আছে। এসব চুক্তি পর্যালোচনার জন্য হাইকোর্টের নির্দেশনা আছে। পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত দেশি-বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদন দেয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, খাদ্য মজুদ সন্তোষজনক। কি কি কেনা হবে সেটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছি। সবচেয়ে বেশি বোরো ধান কেনা হয়, এরপর আমন, সবচেয়ে কম কেনা হয় আউশ। সরকার বাজারে মূল্য স্থিতিশীল চেষ্টা করছে, দামের উঠানামা খুব বেশি যেন না হয়।