সিরাজগঞ্জে শিশু হত্যা, সৎমা গ্রেফতার

সিরাজগঞ্জে শিশু হত্যা, সৎমা গ্রেফতার

ছবি : প্রতীকি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সাত বছর বয়সী হাজেরা খাতুন হত্যাকাণ্ডে জড়িত সৎমা মোছাঃ রুবি খাতুনকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে।

গত সোমবার (১৪ জুলাই) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রুবি খাতুন পুলিশি জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন এবং পরবর্তীতে আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধ ও দীর্ঘদিনের মানসিক অসন্তোষ থেকে শিশুটিকে হত্যা করেছেন সৎমা মোছা. রুবি খাতুন। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে, গতকাল রোববার (১৩ জুলাই) দুপুরে স্কুল শেষে বাড়ি ফিরে হাজেরা খাতুন নিখোঁজ হয়। তার দাদা মোজদার আলী বহু খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। সন্ধ্যার দিকে হাজেরার যমজ সৎ ভাইরা জানান, তাদের মা হাজেরাকে মেরে ফেলেছেন। এরপর বাড়ির টিনের ঘরের খাটের নিচে একটি লাল বালতিতে মুখ বাঁধা প্লাস্টিকের বস্তার মধ্যে মরদেহ রেখে পালিয়ে যান।

উল্লেখ্য, হাজেরা খাতুন সিরাজগঞ্জের কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা মো. হারুনর রশিদ একজন মাদ্রাসা শিক্ষক। প্রথম স্ত্রী চলে যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন রুবি খাতুনকে। ওই ঘরে আয়মান ও সালমান নামে যমজ দুই সন্তান রয়েছে।