ফ্যাসিবাদের দোসরা সমাজের সর্বস্তরে, সুযোগ পেলেই ছোবল দেবে; যশোরে যুবদলের বিক্ষোভে অমিত

ফ্যাসিবাদের দোসরা সমাজের সর্বস্তরে, সুযোগ পেলেই ছোবল দেবে; যশোরে যুবদলের বিক্ষোভে অমিত

ছবি: সংগৃহিত

যশোর প্রতিনিধি: বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ফ্যাসিবাদের দোসরা আজ সমাজের সর্বস্তরে বর্তমান। যদি আপনি আমি সর্তক না হই তাহলে এই কালনাগিনী সাপ সুযোগ পেলে আবার ছোবল দেবে। তাই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে যশোর ঈদগাহ মোড়ে জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে অমিত আরো বলেন, যুবারা যদি মনে করেন আমরা গন্তব্যে পৌছে গেছি তাহলে ভুল হবে। যুদ্ধ চলমান, এখনো শেষ হয়নি। যুদ্ধের একটি ধাপে শেখ হাসিনাকে বাংলা ছড়া করা হয়েছে। কিন্তু হারানো গণতন্ত্র এখনো ফেরত আনতে পারিনি। তাই নতুন করে শপথ নিতে হবে যতদিন না পর্যন্ত গণতন্ত্র ফেরত আনতে পারবো লড়াই জারি রাখবো। শুধু রাজপথে না লড়াই সমাজের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে। দেশের জনগণকে একতাবদ্ধ করতে হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এছাড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানাসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।