নারায়ণগঞ্জ হকার্স মার্কেটে আগুনে পুড়ল ৩০ দোকান

নারায়ণগঞ্জ হকার্স মার্কেটে আগুনে পুড়ল ৩০ দোকান

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের চাষাড়ায় হকার্স মার্কেটে আগুনে ৩০টি দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (১৮ জুলাই) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী আহত হন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান গণমাধ্যমকে বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিট ঘটনাস্থলে যায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।