রাজধানীর পল্লবীতে বিহঙ্গ পরিবহনে আগুন

রাজধানীর পল্লবীতে বিহঙ্গ পরিবহনে আগুন

সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত আটটার সময় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

ওসি শফিউল আলম গণমাধ্যমকে বলেন, রাত আটটার দিকে পল্লবীর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত বাসের আগুন নিভিয়ে ফেলেন।

ওসি জানান, ঘটনাস্থল ও এর আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান বলেন, নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।