মাইলস্টোন ট্র্যাজেডির আহতদের জন্য ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান

মাইলস্টোন ট্র্যাজেডির আহতদের জন্য ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান

ছবি : সংগৃহীত

ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে আহত ও দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) সকালে শহরের পায়রা চত্বরে ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ব্লাড গ্র্রুপিং করে স্বেচ্ছায় রক্ত প্রদান করেন।

সেসময় কেন্দ্রীয় কমিটির ড্যাবের সাবেক সদস্য ডা. ইব্রাহীম রহমান বাবু, ডা. মোস্তাফিজুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক খুরশিদ আলম নাসিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানায়, স্বেচ্ছায় রক্ত দেওয়া ব্যক্তিদের ব্লাড গ্রুপিং শেষ করে পার্শ্ববর্তী ক্লিনিক থেকে তাদের রক্ত সংগ্রহ করে ঢাকায় পৌঁছে দেওয়া হবে।