ঢাকায় স্কুলে আগুন

ঢাকায় স্কুলে আগুন

ছবি : প্রতীকি

রাজধানীর একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে মিরপুর সাড়ে-১১ সিটি ক্লাব মার্কেটের বিপরীতে অবস্থিত কসমো স্কুলের নিচতলায় এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলটির জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। স্কুলের শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেওয়ার কাজ করছে এলাকাবাসী।