ভারতে পালানোর সময় বেনাপোলে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজাদ আটক
ছবি: সংগৃহিত
যশোর প্রতিনিধি: বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাবার সময় নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুস সামাদ আজাদ (৩৩) কে গ্রেফতার করা হয়েছে।
আজাদ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর এলাকার ওয়ার্ড ০৪-এর বাসিন্দা এবং আকিব আলীর ছেলে।
২৩ জুলাই মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন চেকপোস্টে ধরা পড়েন। ইমিগ্রেশন পুলিশের সার্ভারে তার নাম স্টপ লিস্টে থাকা সাপেক্ষে তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা আইনে মামলা নং-২ (তারিখ: ১৫/০৮/২০২৪), মামলা নং-২৭ ও ২৮ (তারিখ: ৩০/০৮/২০২৪), মামলা নং-২৬ (তারিখ: ২৯/০৮/২০২৪), মামলা নং-১৪ (তারিখ: ২৪/০৮/২০২৪), মামলা নং-৯ (তারিখ: ২০/০৮/২০২৪) এবং মামলা নং-৮/৮ (তারিখ: ১৩/০১/২০২০)।
আটককৃত আব্দুস সামাদ আজাদকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ হেফাজতে রেখে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।