গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকী ছবি
গাইবান্ধা সদর উপজেলার উত্তর হরিণ সিংহা গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে লাম মিয়া (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত লাম ওই এলাকার ছালাম মিয়ার ছেলে ও স্থানীয় এসকেএস স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার উত্তর হরিণসিংহা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, স্কুল থেকে ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় লাম।
গোসলের সময় সে হঠাৎ পুকুরে ঝাঁপিয়ে পড়ে এবং পরে আর উপরে ওঠে না। পুকুরে থাকা অন্যান্য শিশুরা বিষয়টি বুঝতে পেরে খোঁজাখুঁজি শুরু করে। এসময় লামকে না খুঁজে না পেয়ে দ্রুত স্বজদেরকে খবর দেয়।
পরে স্বজন ও স্থানীয়রা প্রায় ১৫ মিনিট ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে পর পুকুরের পানির নিচ থেকে লামের নিথর দেহ উদ্ধার করে।
পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।বিষয়টি নিশ্চিত করেছেন রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান।