ইংল্যান্ড সিরিজের মাঝে বড় দুঃসংবাদ পেল ভারত

ইংল্যান্ড সিরিজের মাঝে বড় দুঃসংবাদ পেল ভারত

সংগৃহীত

শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন ব্যাটিংয়ের সময় তিনি পায়ে আঘাত পেয়েছিলেন। স্ক্যান রিপোর্টে জানা গেছে, পান্তের ডান পায়ের পাতার হাড় ভেঙে গেছে। চোট পুনর্বাসনসহ সবমিলিয়ে ৬-৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই তারকাকে।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, চলমান চতুর্থ টেস্টে আর উইকেটকিপিংয়ে দাঁড়াবেন না পান্ত। এ ছাড়া দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাটিংয়ে নামবেন কি না সেটি বিসিসিআইয়ের মেডিকেল বিভাগের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন ভারতীয় ম্যানেজমেন্ট। ওল্ড ট্রাফোর্ডে গতকাল (বুধবার) থেকে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট শুরু হয়েছে। ভারতের প্রথম ইনিংসে ক্রিস ওকসের ইয়র্কার ডেলিভারি সরাসরি আঘাত করে পান্তের ডান পায়ে। ওই সময় তিনি ৪৮ বলে ৩৭ রানে ব্যাট করছিলেন।