নোয়াখালীতে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
প্রতিকী ছবি
নোয়াখালীর কবিরহাট উপজেলার একটি পুকুর থেকে রোকেয়া পারভীন (৬০) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কবির হাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পরশুরামপুর গ্রামের ভূঁঞা বাড়ির সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত রোকেয় পারভীন সুরমা (৬০) সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের সুরমা মঞ্জিলের নুরুল মতিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারভীন সিজোফ্রেনিয়া মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে ঘরে চিৎকার চেঁচামেচি করেন। মাঝে মধ্যে তিনি এ রকম করে থাকেন। এ নিয়ে বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হয়ে যান। একই দিন রাত সাড়ে ৮ টার দিকে পথচারীরা তার লঅশ পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার পরশুরামপুর গ্রামের খোকন ভূঁঞার বাড়ির পুকুরে ভাসতে দেখে। খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের ধারণা, কাঁদা পানি মাড়িয়ে হাঁটার সময় পুকুরের পানিতে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, বৃদ্ধার ছেলে মনিরুল আহছান তাকে জানিয়েছে তার মা মানসিক রোগী ছিলেন। স্থানীয়দের তথ্যের ভিওিতে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ দেখা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।