খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিকী ছবি

খুলনায় ট্রেনে কাটা পড়ে নাঈমুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৫ জুলাই) নগরীর মানিকতলা সেনপাড়া রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।

বর্তমানে ওই যুবকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত যুবক দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা তোতা ইসলামের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।

রেলওয়ে দৌলতপুর পুলিশ ফাঁড়ির এস আই আজাদ রহমান বলেন, শুক্রবার বিকেলে বৃষ্টির সময়ে নাঈম ইসলাম মানিকতলা সেনপাড়া রেলক্রসিং পার হয়ে মূল রাস্তার দিকে যাচ্ছিলেন। খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাড়ি ট্রেনের সঙ্গে নাঈম ইসলামের ধাক্কা লাগে। তিনি ট্রেনের নিচে চলে যান। তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।