জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন

জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন

সংগৃহীত

রংপুরে বর্ণিল আয়োজেন জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে।রোববার (২৭ জুলাই) বিকেলে রংপুর স্টেডিয়ামে লোগো উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

এ সময় তিনি বলেন, মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। চব্বিশের চেতনাকে ধারণ করে জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ টুর্নামেন্টের মাধ্যমে ইউনিয়ন-উপজেলা থেকে প্রতিভাবান খেলোয়াররা উঠে আসবে এবং তারা আগামীতে জাতীয় ফুটবল দলে অবদান রাখতে পারবে।

ডিসি রবিউল ফয়সাল বলেন, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার (২৮ জুলাই) থেকে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। এতে জেলার আট উপজেলার ৮টি ফুটবল দল অংশ নেবে। উদ্বোধনী দিনে বিকেল ৪টায় রংপুর সদর উপজেলা দলের মুখোমুখি হবে কাউনিয়া উপজেলা দল। 

লোগো উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য তৌহিদুর রহমান, শেখ রেজোয়ান, ফারহান তানভীর ফাহিম, ক্রীড়া সংগঠক মঞ্জুর আহমেদ আজাদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি উপস্থিত ছিলেন।