লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ধান ব্যবসায়ীর মৃত্যু
ছবি : প্রতীকি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুতের পড়ে থাকা তারে পানির সাথে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্টে মজিবর রহমান নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দোয়ানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী মুজিবর রহমান একটি গরু নিয়ে পার্শ্ববর্তী জমির খেতে নিয়ে গেলে এ সময় পড়ে থাকা বিদ্যুতের তার পানির সাথে বিদ্যুতায়িত হয়ে সেখানেই পড়ে যায়।এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।