যোগদানের ২৩ দিনের পর শিবচর থানার ওসি ক্লোজড

যোগদানের ২৩ দিনের পর শিবচর থানার ওসি ক্লোজড

আজহার আলী

মাদারীপুর জেলার শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীকে ক্লোজড করা হয়েছে। যোগদানের মাত্র ২৩ দিনের মাথায় শুক্রবার (১ আগস্ট) তাকে ক্লোজড করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ওসিকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর পুলিশ সুপার মো. নাঈমুল হাছান।

জানা গেছে, গত ৯ জুলাই শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন আজহার আলী সুমন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে শুক্রবার তাকে শিবচর থানা থেকে ক্লোজড করা হয়। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে তাকে ক্লোজড করা হয়েছে তা জানা যায়নি। জনস্বার্থে তাকে শিবচর থানা থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

মাদারীপুর পুলিশ সুপার মো. নাঈমুল হাছান বলেন, প্রশাসনিক কারণে শিবচর থানার ওসিকে ক্লোজড করা হয়েছে।