জামায়াত আমিরের খোঁজ নিলেন তারেক রহমান

জামায়াত আমিরের খোঁজ নিলেন তারেক রহমান

সংগৃহীত ছবি

ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্নের পর চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড  হাসপাতালে তার খোঁজখবর নিতে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির বিএনপির দুই যুগ্ম মহাসচিব যান।

তারা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিএনপির এই নেতা হাসপাতালে ডা. শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তার চিকিৎসা ও শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন বলে জানা গেছে।