সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত

সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত

সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল গণমিছিল। ছবিঃ সংগৃহীত

জুলাই বিল্পব স্মরনে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় গণ মিছিলটি পৌরসদরের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে।

মিছিলে জামায়াতের হাজার হাজার নেতাকর্মীরা গনমিছিলে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে কলেজ রোড মোড়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু তাহের এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সীতাকুণ্ড আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিক কল্যান সেক্রেটারী জসিম উদ্দীন আজাদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফ উদ্দিন, ছাত্র সমন্নয়কারী আসাদ উদ্দিন আসাদ ও উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা গনমিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।