টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
ফাইল ছবি
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ওসি এস এম শহীদুল্লাহ।
নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার চরপলশিয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে মো. আল আমিন, মো. আমিনুলের ছেলে স্বপন মিয়া ও হাসিল মনিকাবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে মো. জুয়েল।
ধনবাড়ী থানার এসআই আকরাম হোসেন বলেন, নিহতের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপের চালক। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
এ দিকে ধনবাড়ী থানার ডিউটি অফিসার ফরিদ শেখ বলেন, আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ধনবাড়ী থানার ওসি এস এম শহীদুল্লাহ বলেন, মোটরসাইকেলের আরোহীরা ধনবাড়ী সদরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান